Solution
Correct Answer: Option A
- ১৯৭২ সালে প্রণীত হওয়ার পর বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত ১৭ বার সংশোধন হয়েছে।
- সর্বশেষ ২০১৮ সালের ৮ জুলাই জাতীয় সংসদে সংবিধানের সপ্তদশ সংশোধনী পাস হয়, যা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের বিধি আরও ২৫ বছর বহাল রাখার প্রস্তাবসংবলিত ছিল।
- প্রথম থেকে চতুর্থ সংশোধনী আনা হয় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন প্রথম আওয়ামী লীগ আমলে।
- পঞ্চম ও ষষ্ঠ সংশোধনী আনা হয় যথাক্রমে জিয়াউর রহমান ও বিচারপতি আবদুস সাত্তার ক্ষমতায় থাকাকালে।
- সপ্তম, অষ্টম, নবম ও দশম সংশোধনী আনা হয় হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের সময়ে।
- একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ ও চতুর্দশ সংশোধনী আনা হয় খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের দুই আমলে।
- পঞ্চদশ, ষোড়শ ও সপ্তদশ সংশোধনী আনা হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ আমলে।
- এর মধ্যে ১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয়, যা যুদ্ধাপরাধীদের বিচারের আইনি ভিত্তি তৈরি করে।
- ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের পাশাপাশি একটি সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে 'জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫' এর বিধান এবং সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে ভোটারদের মতামত চাওয়া হয়।
- এই গণভোটে ৬৮% ভোটার সংস্কার প্রস্তাবের পক্ষে 'হ্যাঁ' ভোট দেন, যা সংবিধান পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক ম্যান্ডেট হিসেবে বিবেচিত, তবে এটি সরাসরি সংবিধান পরিবর্তন করে না।
- বর্তমানে, গণভোটে অনুমোদিত জুলাই সনদের প্রস্তাবনাগুলো সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিতর্ক ও আলোচনা চলছে।
- ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন সরকার সংবিধান সংশোধনের একমাত্র বৈধ পথ হিসেবে নির্বাচিত সংসদকে দেখছে, যেখানে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে বিল পাস হতে হবে।
সর্বশেষ আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৬।
Exam - 107
কোর্স নামঃ
ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
English
Vocabulary (Synonym-Antonym, Spelling) - W,X
Clause and identification of Clause, Prefix & Suffix
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৮৫
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
English
Narration, Vocabulary(M-R)
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ
টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
টপিকসঃ
পার্ট - ১ (বিষয় ও টপিক)
বাংলা সাহিত্য: বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিকাশ, রবীন্দ্রনাথ ঠাকুর
পার্ট - ২ (বিষয় ও টপিক)
ভূগোল ও পরিবেশ: বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ: প্রকৃতি ও সম্পদের প্রধান চ্যালেঞ্জসমূহ, বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন: আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহ, প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা
পরীক্ষা শুরুঃ ২২ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা-০৬
কোর্স নামঃ
১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- রাষ্ট্রবিজ্ঞান
টপিকসঃ
সরকারের অঙ্গসমূহ
[Organs of Government]
পরীক্ষা শুরুঃ ১২ জুলাই, ২০২৬
রুটিন দেখুন