Solution
Correct Answer: Option B
যুক্তফ্রন্ট গঠন:
- নির্বাচনে সদ্য প্রতিষ্ঠিত কয়েকটি রাজনৈতিক দল তৎকালীন ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে একত্রিত হয়ে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা গ্রহণ করে।
- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ‘যুক্তফ্রন্ট’ নামে এই জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
- চারটি বিরোধী রাজনৈতিক দল এই যুক্তফ্রন্টে অন্তর্ভুক্ত ছিল।
- এসব দল হলো— মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক পার্টি, মওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন নেজাম-ই-ইসলামী এবং হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক নির্ধারিত হয় ‘নৌকা’।