নিচের কোন বানানটি শুদ্ধ?

A মণীষী

B মনীষী

C মনিষি

D মনিষী

Solution

Correct Answer: Option B

আমরা জানি বাংলা ভাষায় বানান গঠন হয় চার ভাবে।
১. উপসর্গ দ্বারা।
২. প্রত্যয় দ্বারা।
৩. সমাস দ্বারা।
৪. সন্ধি দ্বারা।
এখন দেখে নেই প্রশ্নোক্ত বানান কীভাবে গঠিত হয়েছে।
প্রশ্নোক্ত বানানের শব্দের মূল হল –
'মনীষা' + তার সঙ্গে 'ইন' প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে। অতএব শব্দ গঠনের নিয়মানুসারে 'মনীষী' শব্দটি প্রত্যয় যোগে গঠিত শব্দ।
মনীষী শব্দের অর্থ = বিদ্বান, গভীর পাণ্ডিত্যসম্পন্ন ব্যক্তি।

এখন আসা যাক মূল প্রসঙ্গে। কেন মনীষী শুদ্ধ?
মনীষী বানানের ব্যাখ্যা :
প্রত্যয়ের নিয়মানুযায়ী শব্দ মূলের সঙ্গে যদি 'ইন' প্রত্যয় যুক্ত হয়ে কোনো নতুন শব্দ গঠিত হয় তখন সেই শব্দের শেষ বর্ণের সাথে "ঈ-কার" ( ী ) যুক্ত হয়।
এখন মনীষী বানানের দিকে লক্ষ করি –
মনীষী = মনীষা (শব্দ মূল) + ইন (প্রত্যয়)।
যেহেতু মনীষী শব্দ ইন প্রত্যয় যোগে গঠিত হয়েছে, সেজন্য মনীষী বানানে "ঈ-কার" ( ী ) হয়েছে।
আরও কিছু উদাহরণ দেখলে বুঝতে সহজ হবে আশা করি। যেমন -
- ত্যজ্‌ + ইন = ত্যাগী
- বি + √ রুধ্ + ইন = বিরোধী
- বিদ্রোহ + ইন = বিদ্রোহী
- উপ + √ কৃ + ইন =উপকারী
- মন্ত্র + ইন = মন্ত্রী
লক্ষ করি প্রত্যেকটি শব্দমূলের সাথে ইন প্রত্যয় যুক্ত হওয়ায় নতুন শব্দের শেষে "ঈ-কার" ( ী ) হয়েছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-২৩৬
কোর্স নামঃ নতুনদের বিসিএস - [ফ্রি প্রস্তুতি]
টপিকসঃ
সাধারণ বিজ্ঞান
ইলেকট্রনিক্সঃ P টাইপ ও n টাইপ অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী ডায়োড, অ্যাডাপ্টার, ট্রানজিস্টর, অ্যামপ্লিফায়ার, সমন্বিত বর্তনী।
রুটিন দেখুন
Exam - 42
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
ICT
Tech Giants Services & News, Cloud Computing, Bank Related ICT, Social Networking.
Vocabulary (Synonym-Antonym, Spelling) - P
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১১
বাংলা: ২৫
ইংরেজি: ২৫
গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions