- নবাব সিরাজ-উদ-দৌলা ১৭৫৬ সালের ১০ এপ্রিল বাংলার সিংহাসনে বসেন।
- নবাব সিরাজ-উদ-দৌলা ১৭৫৬ সালে কলকাতায় ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ অধিকার করেন।
- তিনি কলকাতা অধিকার করে এর নাম রাখেন আলীনগর।
- বাংলা , বিহার ,উড়িষ্যার নবাব সিরাজ উদ্দউলা এবং ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভের মধ্যে ১৭৫৭ সালের ২৩ জুন এ যুদ্ধ সংঘটিত হয় ।
- বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা ।
- এ যুদ্ধে নবাবের প্রধান সেনাপতি মীরজাফর , রাজবল্লভ , রায়দুরলভ , উমিচাঁদসহ অন্যদের বিশ্বাসঘাতকতার জন্য নবাব পরাজিত এবং পরে নিহত হন ।
- ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায় ।