বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কে?

A এমসি চাগলা

B সরদার শরণ সিং

C দীনেশ সিংহ

D নন্দন প্রসাদ মিত্র

Solution

Correct Answer: Option B

সরদার শরণ সিং, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে তিনি ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের প্রতি অনাচার, অবিচারের কাহিনি প্রচারে একাত্তরের প্রায় পুরোটা সময়ধরে এই মানুষটি ঘুরে বেড়িয়েছেন পুরো বিশ্ব। সকলের কাছে গিয়ে তিনি তুলে ধরেছেন বাংলাদেশের স্বাধীনতার প্রয়োজনীয়তা। সকলকে তিনি যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন কেমন করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করে পশ্চিম পাকিস্তান নির্বিচারে করছে গণহত্যা পূর্ববাংলায়; কেমন করে জনগনের নির্বাচিত নেতা শেখ মুজিবুর রহমানকে তারা দেশদ্রোহী বলে ফাঁসিতে ঝোলানোর পায়তারা করছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions