'গদ্য>গইদ্য' কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ?

A অন্ত্যস্বরাগম

B স্বরসঙ্গতি

C সমীভবন

D অপিনিহিতি

Solution

Correct Answer: Option D

অপিনিহিতি (Apenthesis): পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।

ই-ধ্বনির অপিনিহিতি : আজি > আইজ, রাতি > রাইত, রাখিয়া রাইখ্যা, জালিয়া > জাইল্যা, চারি > চাইর, চলিয়া চইলা, গাঁটি > গাঁইট, মাটিয়া > মাইট্যা, গাঁতি > গাঁইতি, ভাসিয়া > ভাইস্যা ইত্যাদি।

য-ফলার অন্তর্নিহিত ই-ধ্বনির অপিনিহিতি : সত্য > সইত্য, কন্যা > কইন্যা,

কাব্য > কাইব্য, গদ্য > গইদ্য ইত্যাদি।

উ-ধ্বনির অপিনিহিতি : মাছুয়া > মাউছ্যা, গাছুয়া > গাউছ্যা, চালু > চাউল, হাটুয়া > হাউট্যা ইত্যাদি।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-৮৩
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
গণিত
পরিমিতি- সরল ক্ষেত্র ও ঘনবস্তু, পরিসংখ্যান।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
পাকিস্তান আমল ও ভাষা আন্দোলন
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১৫
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
Cost Accounting: ভূমিকা (Introduction)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions