Solution
Correct Answer: Option D
শুরু ও শেষের দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে তাকে অন্যোন্য স্বরসঙ্গতি বলে।
উদাহরণ- যেমন: রামু > রেমো, দাশু > দেশো।
ধ্বনি বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়, দ্+আ+শ্+উ > দ্+এ+শ্+ও । দেখা যাচ্ছে আ, উ এই দুটি স্বরই বদলে গিয়ে হয়েছে যথাক্রমে এ, ও। এখানে প্রভাব উভয়ের, অর্থাৎ পারস্পরিক। পরিবর্তনও উভয়ের।