রবীন্দ্রনাথের লেখা 'শেষের কবিতা' একটি-

A কবিতা

B প্রবন্ধ

C উপন্যাস

D ছোট গল্প

Solution

Correct Answer: Option C

- 'শেষের কবিতা' বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত কাব্যধর্মী উপন্যাস। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসের কাহিনী ও চরিত্র: এর প্রধান চরিত্র অমিত রায়, যে ব্যারিস্টারি পড়তে বিলেতে গিয়েছিল। উপন্যাসে অমিতের সাথে শিলংয়ে বেড়াতে গিয়ে মূল নায়িকা লাবণ্য-এর পরিচয় ও গভীর প্রেম গড়ে ওঠে। তবে তাদের বিয়ে ঠিক হওয়ার পর উপস্থিত হয় অমিতের পূর্বপরিচিতা কেতকী। শেষ পর্যন্ত লাবণ্য শোভনলালকে বিয়ে করে।
- রবীন্দ্রনাথ রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস:
- 'করুণা'
- 'বৌঠাকুরানীর হাট' (১৮৮৩)
- 'রাজর্ষি' (১৮৮৭)
- 'চোখের বালি' (১৯০৩)
- 'নৌকাডুবি' (১৯০৬)
- 'গোরা' (১৯১০)
- 'ঘরে-বাইরে' (১৯১৬)
- 'চতুরঙ্গ' (১৯১৬)
- 'যোগাযোগ' (১৯২৯)
- 'দুইবোন' (১৯৩৩)
- 'মালঞ্চ' (১৯৩৪)
- 'চার অধ্যায়' (১৯৩৪)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions