ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়?

A 'অনল প্রবাহ'

B 'আকাঙ্ক্ষা'

C 'উদ্বোধন'

D 'নব উদ্দীপনা'

Solution

Correct Answer: Option A

• ইসমাইল হোসেন সিরাজীর 'অনল প্রবাহ' কাব্যটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল।

• 'অনল প্রবাহ' কাব্য সংক্রান্ত তথ্য:
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত একটি মুসলিম জাগরণমূলক কাব্যগ্রন্থ, যা প্রথম প্রকাশিত হয় ১৯০০ সালে।
- এতে মুসলমানদের সামাজিক ও রাজনৈতিক দুরবস্থা তুলে ধরে ইংরেজ শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, যার মূল বার্তা— “যা চলে গেছে তার জন্য শোক বৃথা, বরং জাতির হৃতগৌরব উদ্ধারের প্রচেষ্টাই মুখ্য।”
- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ‘ভারত ভিক্ষা’ ও ‘ভারত বিলাপ’-এর প্রভাব এতে পরিলক্ষিত হয়।
- ১৩১৫ বঙ্গাব্দে কাব্যটির পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হলে তৎকালীন ব্রিটিশ সরকার বইটি বাজেয়াপ্ত করে ও সিরাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
- তিনি চন্দননগরে আত্মগোপন করেন এবং পরবর্তীতে আত্মসমর্পণ করলে তাঁকে সরকারবিরোধী লেখা প্রচারের অভিযোগে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
- প্রথম সংস্করণে ‘অনল-প্রবাহ’, ‘তুর্যধ্বনি’, ‘মূর্ছনা’, ‘বীর-পূজা’, ‘অভিভাষণ’, ‘মরক্কো-সঙ্কটে’, ‘আমীর-আগমনে’, ‘দীপনা’ ও ‘আমীর-অভ্যর্থনা’—এই নয়টি কবিতা অন্তর্ভুক্ত ছিল।
-------------------------------------

------------------------------------- 

• ইসমাইল হোসেন সিরাজী একজন লেখক ও কৃষক নেতা।
- তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন, এ কারণেই তিনি তাঁর নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেন । 
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ১৮৮০ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন।

• তাঁর উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ
- অনল প্রবাহ (১৯০০),
- আকাঙ্ক্ষা (১৯০৬),
- উচ্ছ্বাস (১৯০৭),
- সঙ্গীত সঞ্জীবনী (১৯১৬),
- প্রেমাঞ্জলি (১৯১৬),
- উদ্বোধন (১৯০৭),
- নব উদ্দীপনা (১৯০৭),
- স্পেন বিজয় কাব্য (১৯১৪)।

• তাঁর রচিত উপন্যাস:
- তারাবাঈ,
- ফিরোজা বেগম,
- রায়নন্দিনী,
- নূরুদ্দীন।

• তাঁর রচিত প্রবন্ধ: 
- তুর্কি নারী জীবন, 
- স্বজাতি প্রেম,
- স্পেনীয় মুসলান সভ্যতা। 

• ভ্রমণ কাহিনী: 
 - তুরস্ক ভ্রমণ। 

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা সাহিত্যের ইতিহাস।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 54
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
রবীন্দ্রনাথ ঠাকুর
মাহমুদুল হক, মুহম্মদ আবদুল হাই, মুহম্মদ এনামুল হক, মোহাম্মদ নজিবর রহমান, মোতাহের হোসেন চৌধুরী।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৪০
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮
বাংলা: ২৫
ইংরেজি: ২৫
গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions