'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের প্রথম খন্ডের নাম কী?

A জন্মখণ্ড

B তাম্বুলখণ্ড

C দানখন্ড

D রাধাবিরহ

Solution

Correct Answer: Option A

শ্রীকৃষ্ণকীর্তন (মধ্যযুগীয় বাংলা সাহিত্যে প্রথম কাব্যগ্রন্থ)
- 'শ্রীকৃষ্ণকীর্তন' হল বাংলা ভাষায় রচিত প্রথম গীতিনাট্যধর্মী কাব্য।
- এটি মধ্যযুগে রচিত হয় এবং এর মূল বিষয়বস্তু: রাধা-কৃষ্ণের প্রেমলীলা।
- কাব্যটি ১৩টি খণ্ডে বিভক্ত, যেখানে মোট ৪১৮টি পদ রয়েছে।
- শ্রীকৃষ্ণকীর্তনের মূল কাহিনি ভাগবত থেকে নেওয়া হলেও এতে বিভিন্ন পুূরাণ এবং জয়দেবের গীতগোবিন্দের প্রভাব রয়েছে।

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট ১৩টি খণ্ড আছে। খণ্ড গুলোর নাম:
১. জন্ম খণ্ড
২. তাম্বুল খণ্ড
৩. দান খণ্ড
৪. নৌকা খণ্ড
৫. ভার খণ্ড
৬. ছত্র খণ্ড
৭. বৃন্দাবন খণ্ড
৮. কালিয়দমন খণ্ড
৯. যমুনা খণ্ড
১০. হার খণ্ড
১১. বাণ খণ্ড
১২. বংশী খণ্ড
১৩. বিরহ খণ্ড

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্র:
১. কৃষ্ণ – পরমাত্মার 
২. রাধা – জীবাত্মার
৩. বড়াই – এই দুইয়ের মধ্যে সংযোগকারী (দূতী বা অনুঘটক)

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা সাহিত্যের ইতিহাস – মাহবুবুল আলম
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 54
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
রবীন্দ্রনাথ ঠাকুর
মাহমুদুল হক, মুহম্মদ আবদুল হাই, মুহম্মদ এনামুল হক, মোহাম্মদ নজিবর রহমান, মোতাহের হোসেন চৌধুরী।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৪০
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮
বাংলা: ২৫
ইংরেজি: ২৫
গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions