Correct Answer: Option C
সাফটা চুক্তি (SAFTA):
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (SAFTA) ২০০৪ সালের ৬ জানুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বাদশ সার্ক সম্মেলনে স্বাক্ষরিত হয় এবং এটি কার্যকর হয় ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে।
এটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC)-এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গৃহীত একটি উদ্যোগ।
SAFTA চুক্তির মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে শুল্ক ও অন্যান্য বাণিজ্যিক বাধা হ্রাস করে আঞ্চলিক মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করা।
এ চুক্তির আওতায় অংশগ্রহণকারী দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। (জুলাই - ২০২৫)
সার্ক (SAARC):
SAARC অর্থাৎ South Asian Association for Regional Cooperation একটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
এর প্রতিষ্ঠা হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর।
সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৭টি দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান এবং মালদ্বীপ।
এই সংস্থার জন্মস্থান ছিল ঢাকা, বাংলাদেশ এবং প্রথম শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হয় ঢাকায় ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর।
আফগানিস্তান শুরুতে সদস্য না হলেও, ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে ৮ম সদস্য হিসেবে যুক্ত হয় এবং এটিই এখন পর্যন্ত সংস্থাটিতে সর্বশেষ যোগদানকারী দেশ।
SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions