জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে?

A ইউএনডিপি

B ইউনিসেফ

C ইউএনএইচসিআর

D ইউনেস্কো

Solution

Correct Answer: Option C

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR) ২০১৭ সালের রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সংকটে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সংস্থাটি মানবিক সহায়তা, খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আশ্রয় এবং নিবন্ধন সেবা দিয়ে আসছে।

- UNHCR-এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের ইউরোপীয় শরণার্থীদের পুনর্বাসনের লক্ষ্যে ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের মাধ্যমে গঠিত হয়।
- সংস্থাটির প্রধানকে বলা হয় হাইকমিশনার, আর এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।

- বিশ্বব্যাপী শরণার্থীদের সুরক্ষা, আশ্রয়, পুনর্বাসন এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে UNHCR কাজ করে যাচ্ছে।
- এই গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে সংস্থাটি দুইবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে—প্রথমটি ১৯৫৪ সালে এবং দ্বিতীয়টি ১৯৮১ সালে

- উল্লেখ্য, বর্তমানে, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানস্বেচ্ছামূলক, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে UNHCR বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং মায়ানমার সরকারের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 54
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
রবীন্দ্রনাথ ঠাকুর
মাহমুদুল হক, মুহম্মদ আবদুল হাই, মুহম্মদ এনামুল হক, মোহাম্মদ নজিবর রহমান, মোতাহের হোসেন চৌধুরী।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৪০
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮
বাংলা: ২৫
ইংরেজি: ২৫
গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions