চীনের ইয়ারলুং জাংবো নদী আসামে পৌঁছে কী নামে পরিচিত হয়?

A গঙ্গা

B পদ্মা

C যমুনা

D ব্রহ্মপুত্র

Solution

Correct Answer: Option D

- ইয়ারলুং জাংবো নদী, যা তিব্বতে প্রবাহিত হয়, মূলত পৃথিবীর সর্বোচ্চ অবস্থিত নদীগুলোর মধ্যে একটি এবং চীনের পঞ্চম দীর্ঘতম নদী।
- এই নদী তিব্বতের পশ্চিমাংশের আংসি হিমবাহ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ-পূর্ব তিব্বতের ইয়াঙ্গসী উপত্যকা এবং বৃহত্তর ক্যানিয়ন পার হয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চল প্রবেশ করে।
- ভারতের অরুণাচল প্রদেশ অতিক্রম করার পর এর নাম হয়ে যায় সিয়াং, এবং আসামে পৌঁছালে নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়।
- ব্রহ্মপুত্র নদী ভারতের উত্তর-পূর্বাঞ্চল অব্যাহত রেখে বাংলাদেশে প্রবাহিত হয় এবং বঙ্গোপসাগরে মিশে যায়।

- ২০২৫ সালের জুলাই মাসে চীন এই নদীর ওপর বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে, যা ব্রহ্মপুত্র নদীর পরিবেশ ও জলসম্পদের ওপর যে প্রভাব ফেলতে পারে তা নিয়ে ভারত ও বাংলাদেশে শঙ্কা রয়েছে।
- যদিও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে চীন জানিয়েছে, তারা নদীর পানি প্রত্যাহার করবে না এবং প্রকল্প কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য করা হচ্ছে।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions