ঘাটতি বাজেট কাকে বলে?

A আয়ের তুলনায় ব্যয় বেশি হলে

B আয়ের তুলনায় ব্যয় কম হলে

C আয় এবং ব্যয় সমান সমান হলে

D কোনটি নয়

Solution

Correct Answer: Option A

বাংলাদেশ বিভিন্ন ধরণের বাজেটঃ
রাজস্ব বাজেট (Revenue Budget): যে বাজেটে সরকারের চলতি বছরের জন্য রাজস্ব আয় ও রাজস্ব ব্যয়ের হিসাব অন্তর্ভুক্ত থাকে। এ বাজেটে ২টি খাত— রাজস্ব আয়ের খাত ও প্রশাসনিক ব্যয়ের খাত

উন্নয়ন বাজেট (Development Budget): যে বাজেটে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Program) তথা উন্নয়নমূলক কাজের হিসাব অন্তর্ভুক্ত থাকে তাকে উন্নয়ন বাজেট বলে।

উদ্বৃত্ত বাজেট (Surplus Budget) : প্রত্যাশিত ব্যয় অপেক্ষা আয় বেশি হলে তাকে উদ্বৃত্ত বাজেট বলে। যেমন: কুয়েত, নরওয়ে, ডেনমার্ক, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি দেশগুলো উদ্বৃত্ত বাজেট প্রণয়ন করে।

ঘাটতি বাজেট (Deficit Budget): প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয় বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। যেমন: বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি দেশগুলো ঘাটতি বাজেট প্রণয়ন করে।

সম্পূরক বাজেট (Supplementary Budget): আর্থিক বছরের শেষে সম্পূরক বাজেট করা হয়। অর্থ বছরের শেষে মূল বাজেটের তুলনায় আয় ক্ষেত্রে যে বাজেট করা হয় তাকে সম্পূরক বাজেট বলে।

সংশোধিত বাজেট: বিভিন্ন খাতের আয়-ব্যয়ের সমন্বয় সাধন করে যে বাজেট তৈরি হয় তা Revised Budget.

সুষম বাজেট : বাজেটে প্রত্যাশিত আয়-ব্যায় সমান হলে তাকে সুষম বাজেট বলে।

অসম বাজেট : বাজেটে প্রত্যাশিত আয়-ব্যয় অসমান হলে তাকে অসম বাজেট বলে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions