ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল?
A ১৭৮১ থেকে ১৮৮০ পর্যন্ত
B ১৭৬০ থেকে ১৮০০ পর্যন্ত
C ১৭৫৭ থেকে ১৮৫৭ পর্যন্ত
D ১৮১৯ থেকে ১৮৬২ পর্যন্ত
Solution
Correct Answer: Option B
-
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ (১৭৬০-১৮০০) ছিল বাংলায় প্রথম সংঘবদ্ধ ব্রিটিশ বিরোধী প্রতিরোধ আন্দোলন।
-
আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য:
- আন্দোলনকারীরা ছিলেন মাদারিয়া সুফি তরিকার অনুসারী
- ফকির দলের নেতা ছিলেন মজনু শাহ
- সন্ন্যাসীদের নেতা ছিলেন ভবানী পাঠক
-
আন্দোলনের সূচনা ও বিস্তার:
- ১৭৬০ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সন্ন্যাসীরা প্রথম বিদ্রোহ শুরু করে
- ১৭৭১ খ্রিস্টাব্দে মজনু শাহ উত্তর বাংলায় বিদ্রোহ ছড়িয়ে দেন
- ১৭৭৭-১৮০০ সময়কালে বিদ্রোহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে
-
প্রভাবিত অঞ্চলসমূহ:
- রংপুর
- রাজশাহী
- দিনাজপুর
- বগুড়া
- ঢাকা
- ময়মনসিংহ
- মুর্শিদাবাদ
- বীরভূম
- মালদহ
- পাবনা
-
আক্রমণের লক্ষ্য:
- সরকারি কুঠি
- জমিদারদের কাছারি
- নায়েব-গোমস্তার বাড়ি
-
যুদ্ধ কৌশল:
- মজনু শাহ গেরিলা পদ্ধতি অবলম্বন করেন
- অতর্কিতে আক্রমণ করে নিরাপদে সরে যাওয়া
- মহাস্থানে একটি দুর্গ নির্মাণ করে
-
উল্লেখযোগ্য ঘটনা:
- নবাব মীর কাশিম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে ফকির-সন্ন্যাসীদের সাহায্য চান
- বিদ্রোহের তীব্রতা ছিল উত্তর বঙ্গে সর্বাধিক
-
মজনু শাহর মৃত্যুর পর নেতৃত্ব গ্রহণ করেন:
- মুসা শাহ
- সোবানশাহ
- চেরাগ আলী শাহ
- করিম শাহ
- মাদার বক্স
-
পরিণতি:
- ১৮০০ খ্রিস্টাব্দে বিদ্রোহীরা চূড়ান্তভাবে পরাজিত হয়