- ১৯৩৫ সালের ভারত শাসন আইন প্রবর্তনের পর ১৯৩৭ সালে অবিভক্ত বাংলায় প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ না থাকায় মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টির কোয়ালিশন সরকার গঠিত হয় যার মুখ্যমন্ত্রী (অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ) নির্বাচিত হন শেরে বাংলা একে ফজলুল হক।
- তিনি ১৯৩৮ সালে বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের তদন্তে 'ক্লাউড কমিশন' গঠন বঙ্গীয় ' চাষী খাতক আইন প্রণয়ন এবং ঋণ সালিসি বোর্ড গঠন করেন।
- তিনি অবৈতনিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করেন ।
- মুসলিম নারীদের শিক্ষার জন্য প্রতিষ্ঠা করেন ইডেন কলেজ ।
- মোহাম্মদ আলীর সাথে মতানৈক্যর ফলে তিনি ১৯৪১ সালে ড শ্যামাপ্রসাদের সাথে দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করেন যা শ্যামা -হোক মন্ত্রিসভা' নামে পরিচিত।
- এ মন্ত্রিসভার পতন হলে খাজা নাজিমউদ্দীনের নেতৃত্বে 'মুসলিম লীগ মন্ত্রিসভা গঠন করেন।
- ১৯৪৬ সালের আবুল হাসেম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগ জয়লাভ করে ।
- এ বছরই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মন্ত্রীসভা গঠিত হয় ।
- এটিই ছিল অবিভক্ত বাংলার শেখ মুখ্যমন্ত্রী দেশভাগের পর ১৯৫৪ সালের সোহরাওয়ার্দী পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেন এবং ১৯৫৬ সালে তিনি পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচিত হন ।