বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়?
A একাডেমি সংঘ
B ভাষা আন্দোলন মঞ্চ
C তমদ্দুন মজলিশ
D বাংলা ভাষা আন্দোলন কেন্দ্র
Solution
Correct Answer: Option C
- ভাষা আন্দোলনের প্রথম সংগঠন হলো তমদ্দুন মজলিশ।
- এটি ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আবুল কাশেম এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৮ সালের ১৪ নভেম্বর তমদ্দুন মজলিশের মুখপাত্র হিসেবে সাপ্তাহিক ‘সৈনিক’ পত্রিকা প্রকাশিত হয়।
- তমদ্দুন মজলিশের উদ্যোগে ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ প্রকাশিত হয়।
- ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্যে তমদ্দুন মজলিশের উদ্যোগে ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়। এর আহবায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল হক ভূঞা।
-‘বাংলা’ কে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম সংগঠন এটি।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)