মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
A সৈয়দ নজরুল ইসলাম
B তাজউদ্দিন আহমদ
C এম. মনসুর আলী
D এ. এইচ. এম. কামরুজ্জামান
Solution
Correct Answer: Option B
-মুক্তিযুদ্ধকে গতিময় ও সুসংহত করতে, ভারতে আশ্রয়গ্রহণকারী লক্ষ লক্ষ বাঙালিদের দেখাশোনা করতে এবং বহির্বিশ্বে বাঙালি জাতির ভাবমূর্তি সুচারুরূপে তুলে ধরতে ১০ এপ্রিল, ১৯৭১ সালে ভারতের আগরতলায় গঠিত হয় অস্থায়ী সরকার মুজিবনগর সরকার/প্রবাসী সরকার।
-১১ এপ্রিল তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে মন্ত্রীসভা গঠন ঘোষণা করেন। এ সরকার শপথ গ্রহণ করে কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলায় ভবেরপাড়ার আম্রকাননে ১৭ এপ্রিল, ১৯৭১ সালে।
-সরকার ব্যবস্থায় মোট মন্ত্রণালয় ছিল ১২টি ও মন্ত্রিপরিষদের সদস্য ছিল ৬টি।
-এর মধ্যে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ছিলেন 'অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়' এর দায়িত্বে।