Correct Answer: Option B
খ্রিষ্টপূর্ব প্রায় ১৫০০ বছর পূর্বে আর্যরা ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি এলাকা থেকে ভারতবর্ষে আগমন করে। তাদের ধর্ম ছিল ‘সনাতন’ এবং প্রধান ধর্মগ্রন্থ ‘বেদ’। আর্যদের ধর্ম, সমাজ, দর্শন, আচার-ব্যবহার, রীতিনীতি প্রভৃতির উৎস ছিল বেদ। বেদ কথাটির উৎপত্তি বিদ শব্দ থেকে যার অর্থ- ‘জ্ঞানের আধার'। বেদকে শ্রুতি সাহিত্যও বলা হয়। কারণ, বেদের লিখিত কোনো বই বা পুস্তক আকার ছিল না। বৈদিক ঋষিরা বেদমন্ত্র মুখে মুখে উচ্চারণ করে তাদের শিষ্যদের শোনাতেন, আর শিষ্যরা শুনে শুনেই বেদ অধ্যায়ন করতেন। বেদ চার খণ্ডে বিভক্ত। যথা- (১) ঋগ্বেদ, (২) সামবেদ, (৩) যজুর্বেদ ও (৪) অর্থবেদ। এই চারটি বেদের মধ্যে ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন ও প্রধান।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions