Solution
Correct Answer: Option D
'নারিকা-১’ হল আফ্রিকা থেকে আমদানিকৃত খরাসহিষ্ণু ধান। এটি একটি উচ্চ ফলনশীল ধান (উফশী)। দেশের বন্যাকবলিত এলাকায় পানি সরে যাওয়ার পর যেসব এলাকায় আমন ধান রোপণের সময় পার হয়ে যায় অথবা প্রচলিত আমন ধানের চারা থাকে না, সেখানে নারিকা ধানের চাষ করা যায়। তুলনামূলকভাবে অল্প সময়ে ধান ফলে এবং পাকে। স্বল্পজীবনকাল, প্রতিকূলসহিষ্ণু এবং বছরের যে কোন সময় চাষ করার উপযোগিতার কারণে নারিকা ধান চাষে দ্রুত জনপ্রিয়তা অর্জ্জন করেছে।