Solution
Correct Answer: Option D
'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণটি ‘জ ও ঞ’ বর্ণের সমস্বয়ে গঠিত।
- জ + ঞ = জ্ঞ।
সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না, এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম। যথা:
১. স্বচ্ছ ও
২. অস্বচ্ছ।
স্বচ্ছ যুক্তবর্ণ:
- যে যুক্তবর্ণের প্রতিটি বর্ণের স্বরূপ স্পষ্ট দেখা যায়, তা-ই স্বচ্ছ যুক্তবর্ণ।
- যেমন: ষ্ট, ষ্ঠ, স্ফ, স্খ, স্ট, স্ক, জ্ব, ঞ, ণ্ড, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, ণ্ঠ, ড, ন্স, প্ট, ক্ট, জ্জ, প্ত, প্প, ন্স, ল্প, ল্ট, ল্ড, ল্প, ফ, শ্চ, শ্ছ ইত্যাদি।
অস্বচ্ছ যুক্তবর্ণ:
যে যুক্তবর্ণের প্রতিটি বা কোনো একটি বর্ণ অস্পষ্ট, সে সব যুক্ত বর্ণকে অস্বচ্ছ যুক্তবর্ণ বলে।
ক্ত = (ক্ + ত),
ক্ম = (ক্ + ম),
ক্ষ = (ক্ + ষ),
ক্ষ্ম = (ক্ + ষ্ + ম),
জ্ঞ = (জ + ঞ),
ঞ্চ = (ঞ্ + চ),
ঞ্জ = (ঞ্ + জ),
ষ্ণ = (ষ্ + ণ)
হু = (হ্ + উ),
ক্স = (ক্ + স),
গু = (গ্ + উ),
হৃ = (হ + ঋ),
গ্ধ = (গ্ + ধ),
ঙ্গ = (ঙ্ + গ),
হ্ন = (হ্ + ন) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি( ২০২২ সংস্করণ)।