উক্তি দুই প্রকার। যথা
-প্রত্যক্ষ উক্তি
-পরোক্ষ উক্তি
প্রত্যক্ষ উক্তি
বক্তা যা বলে থাকেন হুবহু সেটা বাক্যে তুলে ধরা হলে তাকে প্রত্যক্ষ উক্তি বলে। যেমন—
তিনি বললেন, “তোমার এখন বাড়ী যাওয়া উচিত।”
পরোক্ষ উক্তি
যে বাক্যে বক্তার উক্তি অন্য কারো জবানিতে রূপান্তর বা পরিবর্তন করে প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলে। যেমন—
তিনি বললেন যে বইটা তাঁর দরকার।