‘যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী/ সে সব কাহার জন্ম নিৰ্ণয় ন জানি।' এটি কার রচনা?
A মাইকেল মধুসূদন দত্ত
B রামনিধি গুপ্ত
C অতুল প্রসাদ সেন
D আবদুল হাকিম
Solution
Correct Answer: Option D
সপ্তদশ শতকের মুসলিম কবি আবদুল হাকিম এর কাব্য ‘নূরনামা’ ফারসি নীতিকাব্য ‘নূরনামাহ' অবলম্বনে রচিত। এ কাব্যের অন্তর্গত কবিতা ‘বঙ্গবাণী’ এর বিখ্যাত পঙ্ক্তি- যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী । সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।' তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রমে তোষি আমি সর্বজন। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।