কোনটি সঠিক?

A শাবাশ-আতঙ্ক আবেগ

B হ্যাঁ-সিদ্ধান্ত আবেগ

C আরে-করুণা আবেগ

D আহা-বিষ্ময় আবেগ

Solution

Correct Answer: Option B

মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলােকে আবেগ শব্দ বলা হয়। এই ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলাের সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয়ে আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়। যেমন – ছি ছি, আহা, বাহ্, শাবাশ, হায় হায় ইত্যাদি।  
১. সিদ্ধান্ত আবেগ: এ জাতীয় শব্দের সাহায্যে অনুমােদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয়। যেমন – হ্যা, আমাদের জিততেই হবে। বেশ, তবে যাওয়াই যাক। 
 
২. প্রশংসা আবেগ: এ ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনােভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন – শাবাশ! এমন খেলাই তাে চেয়েছিলাম। বাহ, চমৎকার লিখেছ। 
 
৩. বিরক্তি আবেগ: এ ধরনের শব্দ অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি ইত্যাদি মনােভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন – ছি ছি! এরকম কথা তার মুখে মানায় না। জ্বালা! তােমাকে নিয়ে আর পারি না! 
 
৪. আতঙ্ক আবেগ: এ ধরনের আবেগ-শব্দ আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা ইত্যাদি প্রকাশ করে। যেমন – উহ, কী বিপদে পড়া গেল। বাপরে বাপ! কী ভয়ঙ্কর ছিল রাক্ষসটা। 
 
৫. বিস্ময় আবেগ: এ ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে। যেমন – আরে! তুমি আবার কখন এলে? আহ, কী চমৎকার দৃশ্য! 
 
৬. করুণা আবেগ: এ ধরনের শব্দ করুণা, মায়া, সহানুভূতি ইত্যাদি মনােভাব প্রকাশ করে। যেমন – আহা! বেচারার এত কষ্ট। হায় হায়! ওর এখন কী হবে! 
 
৭. সম্বোধন আবেগ: এ ধরনের শব্দ সম্বােধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন – হে বন্ধু, তােমাকে অভিনন্দন। ওগাে, তােরা জয়ধ্বনি কর।। 
 
৮. অলংকার আবেগ: এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরােধ, মিনতি ইত্যাদি মনােভাব প্রকাশের জন্যে অলংকার হিসেবে ব্যবহৃত হয়। যেমন – দুর! এ কথা কি বলতে আছে?
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
ব্যাচ-১/পরীক্ষা- ৬৭
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী
বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি: CPTPP, EU, TTIP, APTA, IMF, World Bank, BRICS, AIIB, NDB (পেইজ: ২৯৬-৩১০)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭২
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ২৬
বাংলা: ২৫
ইংরেজি: ২৫
গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৪৯
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
গণিত
সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions