FAO`র কৃষি পণ্য উৎপাদন পরিসংখ্যান - ২০২৩ অনুযায়ী বাংলাদেশের কোন পণ্যগুলো ২য় অবস্থানে আছে?

A চাল, রসুন ও জাম

B পাট, সুপারি ও শুকনো মরিচ

C মসুর ডাল

D আলু ও পেঁয়াজ

Solution

Correct Answer: Option B

প্রকাশিতঃ মার্চ ২০২৩ঃ
প্রকাশকঃ FAO
২২ কৃষিপণ্যে শীর্ষ দশে বাংলাদেশ
খাদ্য ও কৃষি সংস্থার (FAO) হিসাবে, ২০০১ সালে ১১টি পণ্য উৎপাদনে শীর্ষ দশে ছিল বাংলাদেশ। ২০১১ সালে তা বেড়ে দাঁড়ায় ১৭টিতে। এরপর বিভিন্ন বছরে যোগ হয় আরও পাঁচটি কৃষিপণ্য—পেঁয়াজ, কুমড়া, ফুলকপি ও ব্রকলি (ফুলকপির মতো সবজি), পাখির খাদ্য (বীজ) এবং অন্যান্য শ্রেণিভুক্ত শিমের বিচি। সব মিলিয়ে ২০২১ সালে ২২টি পণ্য উৎপাদনে শীর্ষ দশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ।
FAO মোট ১৬২টি প্রাথমিক কৃষিপণ্য উৎপাদনের হিসাব দিয়েছে। বাংলাদেশ ৬৮ ধরনের কৃষিপণ্য উৎপাদনের তালিকায় রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions