- ১৯৭১ সালের জুন মাসে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এই সেক্টর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
- তার নির্দেশে সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল এম এ জি ওসমানী সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে এবং ৬৪টি সাব-সেক্টরে ভাগ করেন।
- প্রতিটি সেক্টর এর দায়িত্ব একজন সেক্টর কমান্ডারের উপর ন্যাস্ত করা হয়।
- ১০ নম্বর সেক্টর গঠন হয়েছিলো নৌ-কমান্ডো বাহিনী নিয়ে।
- ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর আটজন বাঙালি নৌ-কর্মকর্তা মিলে এ বাহিনী গঠনের উদ্যোগ নেন। ১০ নম্বর সেক্টর ছিল ব্যাতিক্রম।