তেভাগা আন্দোলনের নেত্রী কে?

A সুমিত্রা দেবী

B তারামন বিবি

C ইলা মিত্র

D কাকন বিবি

Solution

Correct Answer: Option C

- বাংলার শোষিত ও বঞ্চিত কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামী কৃষক নেত্রী ইলা মিত্র তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।
- তিনি ছাড়াও এ আন্দোলনে নেতৃত্ব দেন- হাজী দানেশ, অজিত বসু, বিষ্ণু চট্টোপাধ্যায়, কংসারী হালদার, সুশীল সেন।
- বিপ্লবী জীবনধারণার বাইরে ইলা মিত্র ছিলেন একজন মেধাবী ছাত্রী ও এ্যাথলেট। সাঁতার, বাস্কেটবল ও ব্যাডমিন্টন খেলায় তিনি ছিলেন পারদর্শী।
- তিনিই প্রথম বাঙালি মেয়ে যিনি ১৯৪০ সালে জাপানে অনুষ্ঠিত অলিম্পিকের (২য় বিশ্বযুদ্ধের জন্য বাতিল হয়) জন্য নির্বাচিত হয়েছিলেন।
- খেলাধুলা ছাড়াও গান, অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে তিনি ছিলেন সমান পারদর্শী।
- 'হিরোশিমার মেয়ে বইটির জন্য তিনি ‘সোভিয়েত ল্যান্ড নেহেরু' পুরস্কার লাভ করেছিলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions