'খাঞ্জালি দীঘি' নির্মাণ করেন কে?

A রিয়াজ-উল-সালাতীন

B সুলতান রুকনুদ্দিন বরবক শাহ

C খান জাহান আলী

D আলাউদ্দিন হোসেন শাহ

Solution

Correct Answer: Option C

খান জাহান একজন প্রখ্যাত সুফিসাধক এবং বৃহত্তর যশোর ও খুলনা জেলার অংশবিশেষ নিয়ে গঠিত এলাকার আঞ্চলিক শাসক। তিনি খান জাহান আলী নামে সমধিক পরিচিত। তাঁর উপাধি ছিল ‘উলুগ খান’ ও ‘খান-ই-আযম’। তিনি পনেরো শতকের প্রথমার্ধে খলিফাতাবাদে (বাগেরহাটে) শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। এ সময়ে পরবর্তী ইলিয়াসশাহী বংশের নাসিরুদ্দীন মাহমুদ শাহ (১৪৩৫-১৪৫৯) গৌড়ের সুলতান ছিলেন।

খান জাহান দিল্লির তুগলক সুলতানদের অধীনে একজন আমীর ছিলেন। সম্ভবত তিনি তৈমুরের দিল্লি আক্রমণের (১৩৯৮ খ্রি) পরপরই বাংলায় আসেন। তিনি প্রথমে দিল্লির সুলতানের এবং পরবর্তী সময়ে বাংলার সুলতানের নিকট থেকে সুন্দরবন বনাঞ্চল জায়গির লাভ করেন। তাঁর খননকৃত বহুসংখ্যক দিঘি ও পুকুরের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হচ্ছে তাঁর সমাধির নিকটস্থ খাঞ্জালি দিঘি (খান জাহান আলী দিঘি, ১৪৫০) এবং ষাটগম্বুজ মসজিদের পশ্চিমে অবস্থিত ঘোড়া দিঘি (পরিমাপ ১৫০০´ × ৭৫০´)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions