Solution
Correct Answer: Option D
- ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাসে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন একটি অন্যতম সাহসিক ঘটনা।
- ১৯৩০ সালের ১৮ এপ্রিল বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে 'ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি'র (চট্টগ্রাম শাখা) সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
- বিপ্লবীরা চট্টগ্রাম পুলিশ ও অক্সিলিয়ারি ফোর্সের অস্ত্রাগার দখল করে নেন এবং টেলিফোন ও টেলিগ্রাফ লাইন বিচ্ছিন্ন করে দিয়ে চট্টগ্রামকে কিছু সময়ের জন্য ব্রিটিশ শাসনমুক্ত ঘোষণা করেন।
- ইতিহাসে এটি ‘চট্টগ্রাম যুব বিদ্রোহ’ নামেও পরিচিত।