স্বদেশী আন্দোলনে সশস্ত্র বিপ্লবের জন্য গঠিত প্রধান শক্তিশালী সংগঠন 'যুগান্তর পার্টি'র নেতা কে ছিলেন?
A পুলিন বিহারী দাশ
B মাস্টারদা সূর্যসেন
C ক্ষুধিরাম
D বাঘা যতীন
Solution
Correct Answer: Option D
স্বদেশী আন্দোলনের চতুর্থ পর্যায় সশস্ত্র বৈপ্লবিক আন্দোলন। ঢাকার 'অনুশীল সমিতি' ও কলকাতার 'যুগান্তর পার্টি' ছিল সশস্ত্র বৈপ্লবিক আন্দোলনের দুই প্রধান শক্তিশালী সংগঠন। 'অনুশীল সমিতি'র নেতা ছিলেন পুলিন বিহারী দাশ ও 'যুগান্তর পার্টি'র নেতা ছিলেন বাঘা যতীন। বাঘা যতীনের প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।