- রাজনৈতিক সংকট নিরসনের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি ১৯৪৬ সালে ব্রিটিশ মন্ত্রীসভার ৩ জন মন্ত্রীকে সদস্য করে ভারতে প্রেরণ করেন।
- এই ৩ মন্ত্রী বিশিষ্ট প্রতিনিধি দল মন্ত্রী মিশন বা কেবিনেট মিশন নামে পরিচিত।
- ভারত সচিব লর্ড প্যাথিক লরেন্সের নেতৃত্বে প্রতিনিধি দল ভারতে আসেন ১৯৪৬ সালে।
- তারা কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সাথে আলোচনা করে ৩ স্তর বিশিষ্ট যুক্তরাষ্ট্র গঠনের সুপারিশ করে।