Solution
Correct Answer: Option B
- ২০২৫ সালের টাইম ম্যাগাজিনের ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস’ তালিকায় প্রথমবারের মতো স্থান পায় বাংলাদেশের সাভারের আশুলিয়ায় অবস্থিত জেবুন নেসা মসজিদ।
- এটি একটি আধুনিক স্থাপত্য নিদর্শন, যা স্থানীয় একটি গার্মেন্টস কারখানার মালিক তার প্রয়াত মায়ের নামে নির্মাণ করেন।
- মসজিদটি স্থপতি সায়কা ইকবাল মেঘনার তত্ত্বাবধানে নির্মিত এবং এতে রয়েছে অনন্য নকশা ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্য।
- মসজিদের খোলা মিহরাব, প্রাকৃতিক জলাশয়, বাতাস ও আলো প্রবাহের বিশেষ ব্যবস্থা এটিকে বিশেষ করে তোলে।
- এই স্বীকৃতির মাধ্যমে এটি টাইম ম্যাগাজিনের তালিকায় স্থান পাওয়া প্রথম বাংলাদেশি স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত হয়েছে।