Solution
Correct Answer: Option C
⇒ ভারতের মনিপুর রাজ্যের উত্তর-মণিপুর পাহাড় থেকে উৎপন্ন নদীটির নাম ‘বরাক নদী’।
⇒ এই বরাক নদী ভারতের আসাম ও মণিপুর রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়ে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
⇒ বাংলাদেশে প্রবেশের পর অমলসিধ নামক স্থানে নদীটি দুই ভাগে বিভক্ত হয়ে ‘সুরমা’ ও ‘কুশিয়ারা’ নাম ধারণ করে।
⇒ পরবর্তীতে আজমিরীগঞ্জে বা মারকুলিতে এই দুই নদী পুনরায় মিলিত হয়ে ‘কালনী’ নামে কিছু দূর প্রবাহিত হয় এবং ভৈরব বাজারের কাছে এসে ‘মেঘনা’ নাম ধারণ করে। তাই মেঘনার উৎপত্তিগত নাম বরাক।