কোন প্রাণী শীতকালে শীতনিদ্রা যাপন করে ?

A    সাপ

B    কেঁচো

C     ব্যাঙ

D    গিরগিটি 

Solution

Correct Answer: Option C

শীতনিদ্রা শব্দের মাঝে লুকিয়ে আছে আরো দুটো শব্দ- শীত ও নিদ্রা। এর থেকে কিছুটা আন্দাজ করা যায় শীতনিদ্রার মানে কী। কিন্তু এর গুরুত্ব প্রাণীজগতে টিকে থাকার জন্য অনেক বেশি। শীতকালে যখন প্রকৃতি রুক্ষ হয়ে যায়, কোথাও খাবারের দেখা মেলে না, তখন এই বৈরী পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে প্রাণীজগতে আবির্ভূত হলো শীতনিদ্রা।

শীতকালে ব্যাঙ নিদ্রায় যায়। এরা দেহে গ্লুকোজ জমা করে রাখে যা তাদেরকে ঠাণ্ডায় জমে যাওয়া থেকে রক্ষা করে। ডাঙায় পাথুরে এলাকা এবং গর্তে শীতনিদ্রা ঘটালেও কিছু কিছু ব্যাঙ পানির ভেতর শীতনিদ্রায় লিপ্ত হয়। ব্যাঙের শীতনিদ্রা অনেক সময় সুদীর্ঘ হয়। বিজ্ঞানীদের জরিপ থেকে জানা যায়, কিছু কিছু ব্যাঙ প্রায় তিন থেকে চার বছর পর্যন্ত শীতনিদ্রায় সুপ্ত ছিল।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions