পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে কোন জেলার জনতা?
A টাঙ্গাইল
B নোয়াখালী
C ময়মনসিংহ
D জয়দেবপুর
Solution
Correct Answer: Option D
বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের পর বাঙালিদের আন্দোলন দুর্বল করতে জয়দেবপুরের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের কৌশলে নিরস্ত্র করার লক্ষ্যে তাদের অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয়। কিন্তু মুক্তিকামী বাঙালি সৈন্য এবং স্থানীয় জনতা তাদের মতলব বুঝতে পেরে অস্ত্র জমা না দিয়ে চন্দনা মোড় থেকে জয়দেবপুর পর্যন্ত সড়ক সড়ক অবরোধ করে। ১৯৭১ সালের ১৯ মার্চ পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা।