মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের জন্ম -

A তুর্কমেনিস্তান

B তাজিকিস্তান

C উজবেকিস্তান

D তুরস্ক

Solution

Correct Answer: Option C

 মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। বর্তমান রুশ তুর্কিস্তানের অন্তর্গত ফারগানায় [ফারগানা, বা ফারঘানা, পূর্ব উজবেকিস্তানের ফারগানা অঞ্চলের রাজধানী।] বাবরের জন্ম। তিনি পিতার দিক থেকে তৈমুর লঙ এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। তিনি তুযুক-ই-বাবর বা বাবরের জীবনী নামে আত্মজীবনীতে (মুঘলদের মধ্যে প্রথম আত্মজীবনী) তাঁর জয় পরাজয়ের গল্প লিপিবদ্ধ করেন।

 বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রামকোট হিলের উপর অবস্থিত ছিল। মসজিদটি ১৫২৮ খ্রিস্টাব্দে  সম্রাট বাবরের আদেশে তার সেনাপতি মীরবাকি কর্তৃক নির্মিত হয় এবং তার নামানুসারে নামকরণ করা হয়। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয় । বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে— ভারতের সুপ্রিম কোর্ট (৯ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে)।   
 
১৫২৬ সালের ১২ই এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধে সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত ও নিহত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন। বাবর মৃত্যুবরণ করেন— ১৫৩০ খ্রিস্টাব্দে। সমাহিত করা হয়— কাবুল।   
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions