বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ম্যারি কুরি ও পিয়েরি কুরি
দম্পতি বিশ্ব শান্তির সংগ্রামে যে অবদান রেখেছেন, তা
স্মরণীয় করে রাখতে বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে
ফ্যাসিবাদবিরোধী সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে, মানবতার
কল্যাণে, শান্তির সপক্ষে বিশেষ অবদানের জন্য বরণীয়
ব্যক্তি ও সংগঠনকে 'জুলিও কুরি' শান্তি পদকে ভূষিত করে
আসছে। ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির রাজধানী
সান্তিয়াগোতে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির
সভায় বাঙালি জাতির মুক্তি আন্দোলন এবং বিশ্ব শান্তির
স্বপক্ষে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানকে 'জুলিও কুরি' শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত
গৃহীত হয়। শান্তি পরিষদের সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৯৭৩
সালের ২৩ মে বঙ্গবন্ধুকে 'জুলিও কুরি শান্তি পদক' প্রদান
করা হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।