কোনো শব্দের শেষে ‘স্ত’ বা ‘স্থ’ বসানো নিয়ে সংশয় সৃষ্টি হলে প্রথমে শব্দটি হতে মনে মনে ‘স্থ’ বাদ দিবেন। বাদ দেওয়ার পর অবশিষ্ট শব্দাংশ যদি অর্থবোধক হয়, তাহলে ‘স্থ’ বসাব, অন্যথায় ‘স্ত’। যেমন:
অধীনস্থ, অন্তঃস্থ, নিকটস্থ, পকেটস্থ, দ্বারস্থ, পরিবারস্থ, কণ্ঠস্থ, ভূগর্ভস্থ, মনস্থ, মুখস্থ, সভাস্থ, সমাধিস্থ ইত্যাদি শব্দগুলো হতে ‘স্থ’ বাদ দিলে যথাক্রমে—
অধীন, অন্তঃ, নিকট, পকেট, দ্বার, পরিবার, কণ্ঠ, ভূগর্ভ, মন, মুখ, সভা, সমাধি, মন; প্রত্যেকটি শব্দ অর্থবোধক । তাই এসব শব্দের শেষে ‘স্থ’।