চিনির মূল্য শতকরা 25 টাকা বেড়ে গেলে, চিনির ব্যবহার শতকরা কী পরিমাণ কমালে খরচের কোনো পরিবর্তন হবে না ?

A  20% 

B  14% 

C  13.04% 

D  12.04% 

Solution

Correct Answer: Option A

বিস্তারিত সমাধান:
মনে করি,
চিনির বর্তমান মূল্য = 100 টাকা
25% বৃদ্ধিতে চিনির মূল্য হয় = (100 + 25) টাকা = 125 টাকা

খরচ অপরিবর্তিত রাখতে হলে,
বর্তমান 125 টাকার চিনি ব্যবহার কমাতে হবে = 25 টাকার
1 টাকার চিনি ব্যবহার কমাতে হবে = 25/125 টাকার
∴ 100 টাকার চিনি ব্যবহার কমাতে হবে = (25 × 100) / 125 টাকার
= 100 / 5 টাকা
= 20 টাকা

অর্থাৎ, চিনির ব্যবহার কমাতে হবে 20%।

উত্তর: 20%

শর্টকাট টেকনিক:
ব্যবহার কমানোর হার = {বৃদ্ধি% / (100 + বৃদ্ধি%)} × 100
= {25 / (100 + 25)} × 100
= (25 / 125) × 100
= (1/5) × 100
= 20%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions