220 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতি ঘন্টায় 59 কিলোমিটার । ট্রেনটির বিপরীত দিক থেকে ঘন্টায় 7 কিলোমিটার গতিতে আসা এক ব্যক্তিকে অতিক্রম করতে উহার কত সময় লাগবে ?

A  12 সেকেন্ড 

B  15 সেকেন্ড 

C  18 সেকেন্ড 

D  20 সেকেন্ড 

E  d  d   v   v 

Solution

Correct Answer: Option A

বিস্তারিত সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = 59 কি.মি./ঘণ্টা
ব্যক্তির গতিবেগ = 7 কি.মি./ঘণ্টা
যেহেতু ট্রেনটি ব্যক্তিটির বিপরীত দিক থেকে আসছে, তাই আপেক্ষিক গতিবেগ হবে দুই গতির যোগফল।
∴ আপেক্ষিক গতিবেগ = (59 + 7) কি.মি./ঘন্টা
= 66 কি.মি./ঘন্টা

আমরা জানি,
1 কি.মি. = 1000 মিটার
1 ঘণ্টা = 3600 সেকেন্ড
∴ 66 কি.মি./ঘন্টা = (66 × 1000) / 3600 মিটার/সেকেন্ড
= 55/3 মিটার/সেকেন্ড

ট্রেনটিকে ব্যক্তিকে অতিক্রম করতে হলে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে।
অর্থাৎ, মোট দূরত্ব = 220 মিটার

আমরা জানি, সময় = দূরত্ব / গতিবেগ
∴ সময় = 220 / (55/3) সেকেন্ড
= (220 × 3) / 55 সেকেন্ড
= 4 × 3 সেকেন্ড
= 12 সেকেন্ড

উত্তর: 12 সেকেন্ড

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions