Solution
Correct Answer: Option B
- সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ দায়-দায়িত্বের অংশ হিসেবে ২০০৫-০৬ অর্থবছরে সমাজসেবা অধিদফতর অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করে।
- এই কর্মসূচির লক্ষ্য হল সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণ, অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়ন, দুঃস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা, সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণপূর্বক বাছাইকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাসিক ভাতা প্রদান এবং জাতীয় কর্মপরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি অন্তর্ভুক্তকরণ।
- ২০০১ সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ প্রণয়ন করা হয়। এ আইন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণে অনন্য দলিল।
- বাংলাদেশ সংবিধানের ১৫, ১৭, ২০ এবং ২৯ অনুচ্ছেদে অন্যান্য নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ ও অধিকার প্রদান করা হয়েছে।
- কর্মসূচির শুরুতে ১,০৪,১৬৬ জন প্রতিবন্ধী ব্যক্তিকে জনপ্রতি মাসিক ২০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়েছিল।