বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথক করার কথা বলা হয়েছে?
A ৩৭ নং
B ১৫ নং
C ২২ নং
D ১১ নং
Solution
Correct Answer: Option C
⇒ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে, "রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন।" ⇒ এর মূল উদ্দেশ্য হলো বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখা, যাতে বিচারকরা প্রশাসনিক বা রাজনৈতিক চাপমুক্ত হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারেন। ⇒ ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায়ের প্রেক্ষিতে ২০০৭ সালের ১লা নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)