বাষট্টির শিক্ষা আন্দোলন' কোন কমিশনের উপর ভিত্তি করে তৈরি হয়?

A আইয়ুব কমিশন

B শরীফ কমিশন

C নাথান কমিশন

D ডেভিড কমিশন

Solution

Correct Answer: Option B

১৯৬২-এর ছাত্র আন্দোলনঃ
» ১৯৫৯ সালের ৭ আগস্ট প্রেসিডেন্ট আইয়ুব খান EBDO ও PODO নামক দুটি আইন জারি করেন।
PODO: Public Office Disqualification Order.
EBDO: Elective Bodies Disqualification Order
» হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ ৭৮ জন রাজনীতিকের বিরুদ্ধে EBDOআইন প্রয়োগ করা হয়। বঙ্গবন্ধুকে কারারুদ্ধ করা হয়— ৭ ফেব্রুয়ারি, ১৯৬২।
» ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালিত হয়- ১ ফেব্রুয়ারি, ১৯৬২
» আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ হয়- ৭ ফেব্রুয়ারি, ১৯৬২
» East Pakistan Student Forumগঠিত হয়- ১০ সেপ্টেম্বর, ১৯৬২
» পূর্ব বাংলাব্যাপী ছাত্রসমাজ হরতাল আহবান করে- ১৭ সেপ্টেম্বর, ১৯৬২
» আন্দোলনে শহীদ হন: বাবুল, গোলাম মোস্তফা ও ওয়াজিউল্লাহসহ অনেকে
» দেশে জাতীয় শিক্ষা দিবস পালিত হয়: ১৭ সেপ্টেম্বর
» হামুদুর রহমান শিক্ষা কমিশন (Hamoodur Rahman Education Commission): শরীফ কমিশনের রিপোর্ট যাচাইয়ের জন্য ১৯৬৪ সালের ১৫ ডিসেম্বর ‘হামুদুর রহমান শিক্ষা কমিশন' গঠন করা হয়। এর চেয়ারম্যান ছিলেন
বিচারপতি হামুদুর রহমান। ৩ জন সদস্যের সবাই ছিলেন পশ্চিম পাকিস্তানের। Commission on Students Problems and Welfare নামের কমিশনটি ১৯৬৬ সালে রিপোর্ট প্রকাশ করে। শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন দমন করা জন্য মোনায়েম খান সন্ত্রাসী ছাত্র গ্রুপ National Students Federation গঠন করে
» ১৯৬৯ সালের ১১ দফা আন্দোলনের প্রথম দফা ছিল: '৬২ এর শিক্ষানীতি বাতিল

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions