- পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে) লোপ পেয়ে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে।
যেমন
- সাহিত্যে বিশারদ= সাহিত্যবিশারদ,
- গাছপাকা = গাছে পাকা,
- দানবীর = দানে বীর,
- পুথিগত = পুথিতে গত,
- শ্রুতপূর্ব = পূর্বে শ্রুত,
- সংখ্যালঘিষ্ঠ = সংখ্যায় লঘিষ্ঠ,
- তালকানা = তালে কানা,
- সত্যাগ্রহ = সত্যে আগ্রহ,
- ভূতপূর্ব = পূর্বে ভূত,
- অশ্রুতপূর্ব = পূর্বে অশ্রুত,
- অদৃষ্টপূর্ব = পূর্বে অদৃষ্ট,
- জনমগ্ন = জলে মগ্ন,
- অকালপক্ব = অকালে পক্ক।