'Nero fiddles while Rome bums'- এর সঠিক অনুবাদ-
A গরু মেরে জুতা দান
B কারও পৌষ মাস, কারও সর্বনাশ
C ঝোপ বুঝে কোপ মারা
D নিরো বাঁশি বাজাচ্ছে; রোম জ্বলছে
Solution
Correct Answer: Option B
'Nero fiddles while Rome burns' একটি ইংরেজি প্রবাদ যার ভাবানুবাদ হলো কারও পৌষ মাস, কারও সর্বনাশ।
• এই প্রবাদটির ঐতিহাসিক প্রেক্ষাপট হলো রোমান সম্রাট নিরো। বলা হয়, যখন রোম নগরী আগুনে পুড়ছিল, তখন সম্রাট নিরো নির্বিকারভাবে বাঁশি বাজাচ্ছিলেন বা আমোদ-প্রমোদে ব্যস্ত ছিলেন।
• এটি এমন পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয় যখন কারও বিরাট ক্ষতির সময় অন্য কেউ আমোদ-প্রমোদে মেতে থাকে বা তুচ্ছ কাজে সময় নষ্ট করে।
অন্যান্য প্রবাদের অর্থ:
• গরু মেরে জুতা দান: বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ দেওয়া (To rob Peter to pay Paul)।
• ঝোপ বুঝে কোপ মারা: সুযোগের সদ্ব্যবহার করা (Make hay while the sun shines)।