Solution
Correct Answer: Option B
ধরি, সংখ্যাটি ক।
শর্ত অনুযায়ী, সংখ্যাটি ৬৫০ থেকে যত বড়, ৮২০ থেকে ঠিক ততটাই ছোট। অর্থাৎ, (ক - ৬৫০) এবং (৮২০ - ক) পরস্পর সমান।
শর্তমতে,
ক - ৬৫০ = ৮২০ - ক
বা, ক + ক = ৮২০ + ৬৫০
বা, ২ক = ১৪৭০
বা, ক = $\frac{১৪৭০}{২}$
বা, ক = ৭৩৫
বিকল্প বা শর্টকাট নিয়ম:
এই ধরনের অঙ্কে নির্ণেয় সংখ্যাটি বের করতে হলে প্রদত্ত সংখ্যা দুটি যোগ করে ২ দিয়ে ভাগ করতে হয়।
নির্ণেয় সংখ্যা = $\frac{৬৫০ + ৮২০}{২}$
= $\frac{১৪৭০}{২}$
= ৭৩৫।