কত সালে বঙ্গভঙ্গ হয়?

A ১৭৫৭ সালে

B ১৮৫৭ সালে

C ১৯০৫ সালে

D ১৯৪৭ সালে

Solution

Correct Answer: Option C

১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের শাসনামলে প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ কার্যকর হয়।

বঙ্গভঙ্গ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
- ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশ গঠিত হয়, যার রাজধানী ছিল ঢাকা
- পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে 'পশ্চিম বঙ্গ' প্রদেশ গঠিত হয়, যার রাজধানী হয় কলকাতা
- বঙ্গভঙ্গ ঘোষণার ফলে পূর্ব বাংলার মুসলিম সম্প্রদায় একে স্বাগত জানালেও হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও আন্দোলন দেখা দেয়।
- পরবর্তীতে প্রবল বিরোধিতার কারণে ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions