'গম্ভীরা' কোন অঞ্চলের সংগীত?

A বগুড়া

B সিলেট

C রাজশাহী

D চট্টগ্রাম

Solution

Correct Answer: Option C

গম্ভীরা বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় একটি লোকসঙ্গীত।

গুরুত্বপূর্ণ তথ্য:
- মূলত উত্তরবঙ্গের এই গানটির উৎপত্তি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায়।
- গম্ভীরা গানের মুখ্য চরিত্র হলো নানা-নাতি, যারা নানা ভঙ্গিতে সংলাপ এবং গানের মাধ্যমে সমসাময়িক সামাজিক সমস্যা ও দুর্নীতি তুলে ধরে।
- সামাজিক অসংগতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা এবং সমাধানের পথ বাতলে দেয়াই এই গানের মূল উদ্দেশ্য।
- বাংলাদেশের অন্যান্য অঞ্চলের উল্লেখযোগ্য লোকসঙ্গীত হলো- রংপুরের ভাওয়াইয়া ও চটকা, চট্টগ্রামের ভান্ডারী এবং ঢাকার জারি গান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions