Solution
Correct Answer: Option A
- যে বাক্যের দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় বা হ্যাঁ-বোধক বিবৃতি দেওয়া হয়, তাকে অস্তিবাচক বাক্য বা হ্যাঁ-বাচক বাক্য বলে।
- 'সবাই সুখী হতে চায়' বাক্যটিতে একটি সাধারণ স্বীকারোক্তি রয়েছে এবং এখানে কোনো না-বোধক শব্দ নেই।
• উদাহরণ: সূর্য পূর্ব দিকে ওঠে।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- নেতিবাচক: এতে 'না', 'নি', 'নয়' ইত্যাদি না-বাচক শব্দ থাকে। যেমন: কেউ দুঃখী হতে চায় না।
- অনুজ্ঞাবাচক: আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ বোঝাতে ব্যবহৃত হয়। যেমন: সুখী হওয়ার চেষ্টা করো।
- প্রশ্নবাচক: কোনো কিছু জানতে চেয়ে প্রশ্ন করা বোঝায়। যেমন: কে সুখী হতে চায়?