'মোহনিদ্রা' কোন সমাসের উদাহরণ ?

A উপমিত কর্মধারয়

B মধ্যপদলোপী কর্মধারয়

C রুপক কর্মধারয়

D উপমান কর্মধারয়

Solution

Correct Answer: Option C

রূপক কর্মধারায়ঃ উপমান ও উপমেয়র মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে রুপক কর্মধারয় সমাস বলে ।রূপক কর্মধারয় সমাসের লক্ষণীয় বিষয় - এক্ষেত্রে উপমান ও উপমেয় উভয় পদে সমাস হয় এবং উভয়ের অভেদ কল্পনা করা হয়।
যেমনঃ
» ক্রোধানল = ক্রোধ রুপ অনল
» সংসারসাগর = সংসার রূপ সাগর
» যৌবনবন = যৌবন রূপ বন
» ক্ষুধানল = ক্ষুধা রূপ অনল
» শোকসাগর = শোক রূপ সাগর
» বিদ্যাসাগর = বিদ্যা রূপ সাগর
» শোকানল = শোক রূপ অনল
» সুখসাগর = সুখ রূপ সাগর
» মোহনিদ্রা = মোহ রূপ নিদ্রা
» জীবনস্রোত = জীবন রূপ স্রোত
» ভবনদী = ভব রূপ নদী
» কালস্রোত = কাল রূপ স্রোত
» হৃদয়মন্দির = হৃদয় রূপ মন্দির
» আনন্দসাগর = আনন্দ রুপ সাগর
» জীবনতরী = জীবন রূপ তরী
» জ্ঞানবৃক্ষ = জ্ঞান রূপ বৃক্ষ
» জীবনপ্রদীপ = জীবন রূপ প্রদীপ
» পরানপাখি = পরান রূপ পাখি
» বিদ্যাধন = বিদ্যা রুপ ধন
» চন্দ্রমুখ = চন্দ্র রুপ মুখ
» মনমাঝি = মন রুপ মাঝি
» বিষাদসিন্ধু = বিষাদ রুপ সিন্ধু
» চিত্তচকোর = চিত্ত রূপ চকোর
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions